ববি হাল্ট প্রাইজে জয়ী ‘অন পয়েন্ট বাংলাদেশ’

২৩ জানুয়ারি, ২০২১ ১৮:৫৬  
‘ফুড ফর গুড’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিশ্বের সব চেয়ে বড় স্টুডেন্ট প্ল্যাটফর্ম ‘হাল্ট প্রাইজ ফাউন্ডেশন’-এর বিজনেস আইডিয়া প্রতিযোগিতা। ২২ জানুয়ারী (শুক্রবার) সকাল ১০টা থেকে গুগল মিটে প্রতিযোগিতাটি শুরু হয় এবং রাত ৯টায় শেষ হয়। এবার ১৪টি টিম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ে নিজেদের আইডিয়া উপস্থাপনের সুযোগ পায় সেমিফাইনালে বিজয়ী দুটি টিম যথাক্রমে (1. One point Bangladesh. 2. Food Guard)। এতে বিজয়ী হয় ‘অন পয়েন্ট বাংলাদেশ’। বরিশাল বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজের ক্যাম্পাস ডিরেক্টর বাহাউদ্দীন আবির বলেন, ‘আমাদের আজকের বিজয়ী দল তার চমৎকার আইডিয়া, তা নিয়ে কাজ করার পরিকল্পনা ও বাস্তবায়নের উপর জোর দিয়েছে বলেই এই জয় আজ তাদের ঘরে। আমাদের এই দল রিজিওনাল স্টেজে আরো ভালো করবে বলে আশাবাদী আমরা।’